০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৪:০৫

শিরোনাম
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

আজ বিশ্ব কাঁঠাল দিবস

আজ বিশ্ব কাঁঠাল দিবস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১২:৪২

বাইরের কাঁটাযুক্ত খোসা আর বড় আকার দেখে কাঁঠালকে খুব একটা আকর্ষণীয় মনে নাও হতে পারে। কিন্তু এই রুক্ষ আবরণের ভেতরেই লুকিয়ে আছে অনন্য স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিগুণ। কেউ কাঁঠালের মিষ্টি সুবাসে মুগ্ধ, আবার কারও কাছে এর গন্ধই অপছন্দের। তবে পছন্দ অপছন্দের ভিন্নতা থাকলেও বাঙালির খাদ্যসংস্কৃতি, গ্রামীণ জীবন ও ঐতিহ্যের সঙ্গে কাঁঠালের সম্পর্ক বহু দিনের।

আজ ৪ জুলাই, বিশ্ব কাঁঠাল দিবস। ২০১৬ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির লক্ষ্য হলো কাঁঠালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং উদ্ভিদভিত্তিক খাদ্য হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা। বিশেষ করে মাংসের বিকল্প হিসেবে কাঁচা কাঁঠালের ব্যবহার বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

বাংলাদেশে কাঁঠালের ব্যবহার বহুমুখী। কাঁচা কাঁঠাল দীর্ঘদিন ধরেই ‘গরিবের মাংস’ নামে পরিচিত। আঁশযুক্ত গঠনের কারণে রান্নার পর এটি অনেকটা মাংসের মতো স্বাদ ও টেক্সচার তৈরি করে। অন্যদিকে পাকা কাঁঠাল তার মিষ্টি কোয়া ও স্বতন্ত্র সুবাসের জন্য জনপ্রিয়। পুষ্টিগুণের দিক থেকেও কাঁঠাল সমৃদ্ধ। এতে রয়েছে আঁশ, ভিটামিন, খনিজ উপাদান এবং অন্যান্য অনেক দেশীয় ফলের তুলনায় তুলনামূলক বেশি প্রোটিন।

সময় বদলের সঙ্গে কাঁঠালের ব্যবহারও বেড়েছে। এখন শুধু তরকারি বা ফল হিসেবে নয়, বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরিতেও এটি ব্যবহার হচ্ছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত জাতীয় ফল মেলায় কাঁঠাল দিয়ে তৈরি বিরিয়ানি, বার্গার, কাবাব, কাটলেট, চিপস, পাকোড়া, ললিপপ, পেস্ট্রি, কেক ও হালুয়ার মতো নানা ধরনের খাবার প্রদর্শন করা হয়। এসব উদ্ভাবনী পণ্য কাঁঠালভিত্তিক খাদ্যশিল্পের সম্ভাবনার দিকটিও সামনে এনেছে।

উৎপাদনের দিক থেকেও বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে দেশে প্রায় ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়েছে। ভারতের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ।

কৃষি গবেষকদের মতে, কাঁঠাল এ অঞ্চলের একটি আদি ফল। দেশের প্রায় সব এলাকাতেই এর চাষ হয় এবং মানুষের খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে এর দীর্ঘদিনের উপস্থিতির কারণেই কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্রীলঙ্কারও জাতীয় ফল কাঁঠাল। এছাড়া ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্যের রাজ্যফলও এটি। উদ্ভিদবিদদের ধারণা, ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কাঁঠালের আদি আবাসস্থল।

জাতীয় ফল হিসেবে কাঁঠাল শুধু ঐতিহ্যের প্রতীকই নয়, পুষ্টি, খাদ্যনিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতির ক্ষেত্রেও এর গুরুত্ব বাড়ছে। বিশ্ব কাঁঠাল দিবসে সেই সম্ভাবনাই নতুন করে সামনে আসে।

আরও পড়ুন