শেষ ষোলোয় কে কার মুখোমুখি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১২:৫৫
ঘানা কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াই। এই পর্ব শেষে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর আটটি ম্যাচের সূচি।
শেষ বত্রিশের সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছে প্যারাগুয়ে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। একইভাবে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে জায়গা করে নিয়েছে মরক্কো।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে ৩–২ গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
ক্রোয়েশিয়াকে হারিয়ে পরের পর্বে উঠেছে পর্তুগাল। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ব্রাজিল। একইভাবে ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড।
সেনেগালের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে থেকেও ৩–২ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেয়েছে বেলজিয়াম। ঘানাকে হারিয়ে লাতিন আমেরিকার চতুর্থ দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে কলম্বিয়া।
এ ছাড়া সুইডেনকে বড় ব্যবধানে হারিয়েছে ফ্রান্স, অস্ট্রিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে স্পেন। একজন কম নিয়ে দীর্ঘ সময় খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে কানাডা, নরওয়ে, মিসর ও সুইজারল্যান্ড।
শেষ ষোলোর সূচি
প্যারাগুয়ে–ফ্রান্স
কানাডা–মরক্কো
পর্তুগাল–স্পেন
যুক্তরাষ্ট্র–বেলজিয়াম
ব্রাজিল–নরওয়ে
মেক্সিকো–ইংল্যান্ড
আর্জেন্টিনা–মিসর
সুইজারল্যান্ড–কলম্বিয়া
আরও পড়ুন
- • খামেনির রাষ্ট্রীয় জানাজার মাঝেই ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
- • বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ
- • আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • জুলাই আন্দোলন নিয়ে ‘অপপ্রচারের’ অভিযোগ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- • তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান, অতিথি থাকবেন ১০০–১৫০ জন
- • ফিলিস্তিনের আরও বিপুল এলাকা দখলের অনুমোদন ইসরায়েলের
- • শেষ ষোলোয় কে কার মুখোমুখি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
