০৪ জুলাই ২০২৬, শনিবার, ১১:৩১

শিরোনাম
সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, ম্যাচ ৭ জুলাই

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর, ম্যাচ ৭ জুলাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০৯:৫৪

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মিসর।

শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দুই দল।

আর্জেন্টিনা মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই শেষ হয় মিসর ও অস্ট্রেলিয়ার লড়াই। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১–১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে মিসর।

ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে আগেও তাঁদের মুখোমুখি দেখা গেছে। বিশ্বকাপের মঞ্চে ক্যারিয়ারের শেষভাগে দুই তারকার এই লড়াই তাই বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দেকে ৩–২ গোলে হারায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। তবে তাদের পরবর্তী প্রতিপক্ষ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, যখন টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় মিসর।

আরও পড়ুন