০৪ জুলাই ২০২৬, শনিবার, ১২:৫০

শিরোনাম
৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা

পেনাল্টি বিতর্কে উত্তাল বিশ্বকাপ

পেনাল্টি বিতর্কে উত্তাল বিশ্বকাপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৩:০৩

চলমান বিশ্বকাপে পেনাল্টির দুটি সিদ্ধান্তকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় নেওয়া দুটি সিদ্ধান্ত নিয়ে সমর্থক, বিশ্লেষক ও সাবেক ফুটবলারদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

প্রথম বিতর্কের জন্ম দেয় ইংল্যান্ড ও কঙ্গোর ম্যাচ। ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষের পেনাল্টি এলাকায় পড়ে গিয়ে স্পটকিকের আবেদন করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তবে রেফারি সেই আবেদন নাকচ করে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, কেইন ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছিলেন। যদিও ওই সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেনি।

তবে সেনেগাল ও বেলজিয়ামের ম্যাচে ভিএআরের সহায়তায় দেওয়া একটি পেনাল্টিই বদলে দেয় ম্যাচের ফল। ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। শেষ দিকে বেলজিয়াম দুটি গোল শোধ করে। অতিরিক্ত সময়ের ১২৫তম মিনিটে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে জয়সূচক গোল করে তারা।

ঘটনাটি ঘটে বেলজিয়ামের ইউরি টিলেমানসকে চ্যালেঞ্জ করেন সেনেগালের লামিন কামারা। প্রথমে খেলা চালিয়ে যেতে দেন রেফারি সাইদ মার্তিনেস। পরে ভিএআরে দৃশ্য পর্যালোচনা করে তিনি বেলজিয়ামের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই গোলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় সেনেগালকে।

ম্যাচ শেষে সিদ্ধান্তটি নিয়ে সমালোচনা করেন কানাডার ধারাভাষ্যকার ক্রেইগ ফরেস্ট। তাঁর মতে, সেনেগালের বিপক্ষে এটি ছিল অত্যন্ত কঠোর সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি বলেন, বড় টুর্নামেন্টে আফ্রিকার দলটি আগেও এমন বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছে।

সুইডেনের সাবেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচও পেনাল্টির সিদ্ধান্তের সমালোচনা করেন। তাঁর ভাষ্য, ঘটনাটি কোনোভাবেই পেনাল্টির পর্যায়ে পড়ে না। তাঁর মতে, সংস্পর্শ ছিল সামান্য, কিন্তু বেলজিয়ামের খেলোয়াড় সেটিকে বাড়িয়ে দেখিয়েছেন এবং রেফারি সেই ব্যাখ্যাই গ্রহণ করেছেন।

জ্লাতান আরও বলেন, আধুনিক ফুটবলে অনেক আক্রমণভাগের খেলোয়াড় সামান্য স্পর্শ পেলেই পেনাল্টির আশায় মাটিতে পড়ে যান। তাঁর মতে, পেনাল্টির সিদ্ধান্ত হওয়া উচিত স্পষ্ট ও সন্দেহাতীত। এমন সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় ধরে বারবার রিপ্লে দেখতে হলে তা বিতর্কের জন্ম দেয় এবং বড় ম্যাচের ভাগ্য নির্ধারণে এমন সিদ্ধান্ত হতাশাজনক।

তিনি দাবি করেন, সেনেগাল চাইলে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেই পারে। তাঁর মতে, বড় টুর্নামেন্টে দলটি বারবার বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের শিকার হচ্ছে।

আরও পড়ুন