কেপ ভার্দের প্রশংসায় মেসি, কষ্টার্জিত জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০৯:২২
বিশ্বকাপে কষ্টার্জিত এক জয়ের পর প্রতিপক্ষ কেপ ভার্দের ভূয়সী প্রশংসা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর মতে, বর্তমান ফুটবলে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
মেসির গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে হারিয়েছে কেপ ভার্দেকে। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। এই দলটি স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষেও হারেনি। প্রথম গোল করার পর ভেবেছিলাম ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারব। কিন্তু তারা দারুণ লড়াই করেছে এবং পুরো ম্যাচেই আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।’
বিশ্ব ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা আগের তুলনায় আরও বেড়েছে বলে মনে করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর ভাষায়, ‘নকআউট পর্বে কেউ কাউকে কিছু উপহার দেয় না। আমরা সব সময় প্রতিপক্ষকে সম্মান করি। এখন প্রায় প্রতিটি ম্যাচই কঠিন। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, ইতিবাচক দিকগুলো ধরে রাখা এবং ভুলগুলো দ্রুত শুধরে নেওয়া।’
নিজেদের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন মেসি। ম্যাচে কোথায় ঘাটতি ছিল, সেটিও তুলে ধরেছেন তিনি।
‘আমরা ঠিকভাবে প্রেসিং করতে পারছিলাম না। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। সমন্বয়েরও কিছু সমস্যা ছিল। ওরা শারীরিকভাবে খুব শক্তিশালী ফুটবল খেলেছে, সেটার সঙ্গে মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়েছে,’ বলেন মেসি।
রুদ্ধশ্বাস এই ম্যাচে প্রথমে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে দুই দফায় সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
ম্যাচ শেষে কেপ ভার্দের লড়াইয়ের মানসিকতারও প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ‘তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে। আজ আমরা সেট পিস থেকে গুরুত্বপূর্ণ একটি গোল পেয়েছি, যা এই টুর্নামেন্টে আগে হয়নি। আমাদের দলে ভালো হেডার আছে, আমরা সেই সুযোগ কাজে লাগাতে পেরেছি। এমন টুর্নামেন্টে ছোট ছোট সুযোগের সর্বোচ্চ ব্যবহারই পার্থক্য গড়ে দেয়।’
শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনা আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মিশরের। শেষ বত্রিশে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বের পরের ধাপে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি।
আরও পড়ুন
- • ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
- • সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের
- • সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সন্ধ্যার পর বৃষ্টির আভাস
- • রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা
- • রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে মৃত্যুর মিছিল
- • আজ খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত গ্র্যান্ড মোসাল্লা মসজিদ
- • বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা
- • চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
