০৪ জুলাই ২০২৬, শনিবার, ১২:৫২

শিরোনাম
৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা

রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে মৃত্যুর মিছিল

রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে মৃত্যুর মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১০:৪৭

জুন মাসে টানা আট দিনের ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রায় ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। স্বাভাবিকের তুলনায় এ সময় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে, এটি ইউরোপের ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহগুলোর একটি।

তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, বিভিন্ন স্থানে অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবার ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। জলবায়ুবিদদের ধারণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত মৃত্যুর শিকার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে তীব্র তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।

সবচেয়ে বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট শুক্রবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, আট দিনের তাপপ্রবাহে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মৃত্যুহার এ সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্টেফানি রিস্টের ভাষায়, “সরকারিভাবে যে সংখ্যা পাওয়া গেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে।”

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের নিচে এবং বাকিদের বয়স ৬৫ বছরের বেশি।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা দেশটির ইতিহাসে নজিরবিহীন এবং এর আগে কোনো গ্রীষ্মে এত বেশি অতিরিক্ত মৃত্যুর রেকর্ড নেই।

অন্যদিকে, নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই তাপপ্রবাহে দেশটিতে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছরের বেশি।

সূত্র: রয়টার্স।

আরও পড়ুন