‘দানের মতো’ মার্কিন সহায়তা ধাপে ধাপে বন্ধ করতে চান নেতানিয়াহু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১১:৪৫
ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা আগামী এক দশকের মধ্যে ধাপে ধাপে বন্ধ করার পক্ষে মত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর ভাষায়, এই সহায়তা অনেকটা ‘দানের’ মতো, আর এখন ইসরায়েলের নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই সহায়তার ওপর নির্ভরশীল থাকার প্রয়োজন নেই।
মঙ্গলবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪–কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি মার্কিন সহায়তা বন্ধ করতে চাই। এটা অনেকটা দানের মতো। আমি এই সাহায্য চাই না।’
তিনি বলেন, ইসরায়েলের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ এখন খুবই সামান্য। তাই ভবিষ্যতে এই অর্থ দেশটির নিজস্ব সম্পদ থেকেই বহন করা সম্ভব।
ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণ বন্ধ করা উচিত কি না এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ।’ তবে তিনি একবারে নয়, ১০ বছরের একটি সময়সীমার মধ্যে ধাপে ধাপে এই নির্ভরতা কমিয়ে আনার কথা বলেন।
নেতানিয়াহুর ভাষ্য, ইসরায়েলের অর্থনীতি এখন ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলকের কাছাকাছি। সে কারণে আগামী বছর থেকেই দেশের আর্থিক চাহিদা নিজেদের সামর্থ্যে পূরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
এর আগে গত ১১ মে মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারেও একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিলেন নেতানিয়াহু। সে সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়টি নতুন করে বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন বলে জানান।
২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ১০ বছর মেয়াদি একটি সমঝোতা হয়। ওই চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে প্রায় ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের।
সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে নীতিগত বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্যের খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ট্রাম্প প্রশাসন দেশটির উদ্বেগ ও স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।
আরও পড়ুন
- • শেষ ষোলোয় কে কার মুখোমুখি
- • আজ বিশ্ব কাঁঠাল দিবস
- • ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার
- • ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ, ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি
- • ‘দানের মতো’ মার্কিন সহায়তা ধাপে ধাপে বন্ধ করতে চান নেতানিয়াহু
- • রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ
- • আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
- • খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
