খামেনির রাষ্ট্রীয় জানাজার মাঝেই ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৪:০৮
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনের রাষ্ট্রীয় জানাজা কর্মসূচি শুরু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘ভয়াবহভাবে আঘাত করেছে’ এবং দেশটিকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ‘এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে’।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে মাউন্ট রাশমোরের কাছে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, “আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতার জন্য মরিয়া। আমরা তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ।”
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় আলি খামেনি নিহত হন। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন মাত্রা পায়। যুদ্ধ পরিস্থিতির কারণে ইসলামি শরিয়াহ অনুযায়ী দ্রুত দাফনের পরিবর্তে তার শেষকৃত্যের আয়োজন বিলম্বিত হয়।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হলেও মধ্যপ্রাচ্যে উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুদ্ধবিরতির পরিস্থিতি নাজুক হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে সংঘর্ষের মাত্রা কিছুটা কমেছে।
ইরান ৪ জুলাই থেকে খামেনির রাষ্ট্রীয় জানাজা কর্মসূচি শুরু করেছে। ছয় দিনের এই কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই কোম শহরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুলাই তার জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফনের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হবে।
জানাজা উপলক্ষে তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে খামেনির ছবি সংবলিত পোস্টার ও বিলবোর্ড টানানো হয়েছে। গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া কিছু শোককারীকে ট্রাম্পবিরোধী স্লোগানসংবলিত ব্যানার বহন করতেও দেখা গেছে।
ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহির বরাত দিয়ে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে আলি খামেনির ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার শেষকৃত্যে প্রকাশ্যে অংশ নেবেন না। ইসরাইলের সম্ভাব্য হুমকি ও নজরদারির ঝুঁকির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শেষকৃত্যে আলি খামেনির কফিনের পাশেই রাখা হয়েছে হামলায় নিহত তার ১৪ মাস বয়সী নাতনির ছোট একটি কফিন। একই হামলায় নিহত পরিবারের আরও কয়েকজন সদস্যের মরদেহও সেখানে রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
- • তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, কারাগারে ভ্যানচালক
- • বিয়ের জন্য আপনি প্রস্তুত কি না,তা জানিয়ে দেবে এই ১৪ টি লক্ষণ
- • খামেনিকে শেষ শ্রদ্ধায় জনসমুদ্র তেহরানে, লাল পতাকায় প্রতিশোধের বার্তা
- • রাজধানীতে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- • খামেনির রাষ্ট্রীয় জানাজার মাঝেই ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
- • বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ
- • আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
