০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৫:০৯

শিরোনাম
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান, অতিথি থাকবেন ১০০–১৫০ জন

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান, অতিথি থাকবেন ১০০–১৫০ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১৩:১৬

বলিউড অভিনেতা আমির খান আগামীকাল (৫ জুলাই) তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি। প্রায় দুই বছরের সম্পর্কের পর নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই জুটি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের নিজ বাসভবনে ছোট পরিসরে বিয়ের আয়োজন করেছেন আমির। বিশেষ বিবাহ আইন (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) অনুযায়ী সম্পন্ন হবে আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন।

অতিথি তালিকায় রয়েছেন আমিরের পরিবারের সদস্যরা, তাঁর দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং বোনদের পরিবার। বলিউড থেকে আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষী। তবে শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, মূল আনুষ্ঠানিকতার পর তাঁরা শুভেচ্ছা জানাতে যেতে পারেন।

বিয়ের আনুষ্ঠানিকতার পর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। তবে খাবারের তালিকা প্রকাশ করা হয়নি। জানা গেছে, মেনুতে থাকছে নবদম্পতির পছন্দের বিভিন্ন পদ।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশেষে আজ সেই গুঞ্জনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

আরও পড়ুন