০৪ জুলাই ২০২৬, শনিবার, ১১:৩০

শিরোনাম
সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর

নাম বদলেও কাটল না জট, সেন্সর বোর্ডে আটকে সালমানের ‘মাতৃভূমি’

নাম বদলেও কাটল না জট, সেন্সর বোর্ডে আটকে সালমানের ‘মাতৃভূমি’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০৯:৩৮

নাম পরিবর্তন করেও মুক্তির অনিশ্চয়তা কাটছে না সালমান খানের নতুন সিনেমা মাতৃভূমির। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র না পাওয়ায় সিনেমাটির মুক্তি আবারও পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মাতৃভূমি। শুরুতে সিনেমাটির নাম ছিল ব্যাটল অব গালওয়ান।

ঈদ উপলক্ষে গত ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। পরে সেন্সর ছাড়পত্র না মেলায় মুক্তির নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় আগস্টে, ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহে। তবে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্সর বোর্ডের অনুমোদন না মেলায় সেই সময়েও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।

গত বছরের ডিসেম্বরে ব্যাটল অব গালওয়ান নামে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই এটি আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে ছবির গল্পে পরিবর্তন আনা হয়। নতুন করে প্রায় ৪০ শতাংশ অংশের শুটিং করা হয়। আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সিনেমার নামও পরিবর্তন করে মাতৃভূমি রাখা হয়। তবে এসব পরিবর্তনের পরও সেন্সর বোর্ড এখনো ছাড়পত্র দেয়নি।

দেশাত্মবোধক গল্পের এই বড় বাজেটের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও মুক্তির জন্য তাঁদের আরও অপেক্ষা করতে হচ্ছে।

সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং কর্মকর্তা কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এরই মধ্যে সিনেমাটির টিজার ও তিনটি গান প্রকাশ করা হয়েছে।

এদিকে মাতৃভূমির মুক্তি অনিশ্চিত হলেও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। দক্ষিণি পরিচালক ভামশি পেডিপল্লির নতুন একটি সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন তিনি। সেই সিনেমায় প্রথমবারের মতো তাঁর সহশিল্পী হয়েছেন নয়নতারা। পাশাপাশি পরিচালক জুটি রাজ ও ডিকের সুপারহিরোভিত্তিক নতুন একটি সিনেমাতেও অভিনয় করছেন সালমান।

আরও পড়ুন