০১ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৫৩

শিরোনাম
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন দেশের সব জেলায় রেল সংযোগের পরিকল্পনা,  বড় চ্যালেঞ্জ অর্থায়ন আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’

অ্যাডহক বার কাউন্সিলের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

অ্যাডহক বার কাউন্সিলের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৪:১২

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সরকার গঠিত অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে আগামী ৩০ দিনের মধ্যে বার কাউন্সিল নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এ রিট দায়ের করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল অ্যাডহক বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্যরা হলেন— সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন।

রিট আবেদনে দাবি করা হয়েছে, নির্বাচিত বার কাউন্সিল গঠনের পরিবর্তে অ্যাডহক কমিটি গঠন আইনগতভাবে প্রশ্নের মুখে পড়ে। তাই দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন অ্যাডহক বার কাউন্সিল ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন