০১ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৫১

শিরোনাম
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন দেশের সব জেলায় রেল সংযোগের পরিকল্পনা,  বড় চ্যালেঞ্জ অর্থায়ন আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’

অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৮:২৮

২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পূর্বের অর্থবছরের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুনই এসেছে ১২০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে সর্বশেষ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার।

অন্যদিকে, ২০২৫ সালের জুন মাসে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৪ সালের একই মাসে এ পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন