০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:০১

শিরোনাম
জ্বালানি সংকট: জাপানি সহায়তা বেড়ে ৫০০ মিলিয়ন ডলার আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ২৩:২৮

হারারে টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ব্যঙ্গাত্মক শিরোনাম প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এইচ-মেট্রো‘BANGLADEAD!’ শিরোনামে তারা বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সকে তুলে ধরে।

একমাত্র টেস্টে মাত্র তিন দিনেই পরাজিত হয় নাজমুল হোসেন শান্তর দল। ২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের টেস্ট ইতিহাসে আরেকটি হতাশার অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।

এই হারের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়েও। ম্যাচের আগে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ চার পয়েন্ট হারিয়ে নেমে গেছে ৭৩-এ। ফলে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে পাকিস্তান, আর বাংলাদেশ নেমেছে অষ্টম স্থানে।

ম্যাচের আগে কাগজে-কলমে এগিয়েই ছিল বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে জিম্বাবুয়ে ৪১০ রান তুলে বড় লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে ২৭০ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় ১৮৫ রানেই গুটিয়ে যায় দল। ফলে ইনিংস ও ৮৫ রানের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় শান্তদের।

আরও পড়ুন