আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ০০:৪৮
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝের দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ছুটি সমন্বয় বা বিশেষভাবে অনুমোদন দেওয়া হলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।
তবে ছুটির সময় বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি জনসেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। একই সঙ্গে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং সংশ্লিষ্ট জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
এ উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকার কথা রয়েছে। অন্যদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটিকালীন কার্যক্রম নিয়ে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন
- • মিয়ানমারে পরপর বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত
- • এইচএসসি পাসে চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ
- • ঘনিষ্ঠ দৃশ্যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কঙ্গনা
- • আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণা, গ্রেফতার ৬
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • কেইনের জোড়া গোলে ইতিহাস গড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড
- • জ্বালানি সংকট: জাপানি সহায়তা বেড়ে ৫০০ মিলিয়ন ডলার
- • আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
