মিয়ানমারে পরপর বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ০১:৪৯
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় পরপর অন্তত ১০টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই) রাত ৯টার পর থেকে বিস্ফোরণের বিকট শব্দ ও কম্পন বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমার সময় রাত সাড়ে ৯টার দিকে মংডু ও আশপাশের এলাকা থেকে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এর তীব্রতায় সীমান্তসংলগ্ন এলাকায় ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাহপরীর দ্বীপ, সাবরাং, হ্নীলা ও হোয়াইক্যংসহ টেকনাফের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ স্পষ্টভাবে শোনা যায়। অনেকেই প্রথমে ভূমিকম্প হয়েছে বলে মনে করলেও পরে বুঝতে পারেন, শব্দের উৎস সীমান্তের ওপারে।
স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের কারণে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • মিয়ানমারে পরপর বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত
- • এইচএসসি পাসে চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ
- • ঘনিষ্ঠ দৃশ্যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কঙ্গনা
- • আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণা, গ্রেফতার ৬
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • কেইনের জোড়া গোলে ইতিহাস গড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড
- • জ্বালানি সংকট: জাপানি সহায়তা বেড়ে ৫০০ মিলিয়ন ডলার
- • আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
