০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:০০

শিরোনাম
জ্বালানি সংকট: জাপানি সহায়তা বেড়ে ৫০০ মিলিয়ন ডলার আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ২৩:১৮

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে সরকারের কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নতুন কোনো অগ্রগতি না থাকলেও পুরো প্রক্রিয়া চলমান রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করাই সরকারের লক্ষ্য।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে তিনি জানান, গত ১৭ বছরে দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, এ বিষয়ে ১০টি দেশের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে।

তিনি আরও বলেন, অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিদ্যমান আইনি কাঠামোর আওতায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সরকারের মূল্যায়ন অনুযায়ী, এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও চলমান আলোচনার মাধ্যমে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন