কাপুরুষে ভরে গেছে জার্মান দল, পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ২৩:৪৫
টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। তবে পরাজয়ের পর দলটির ড্রেসিংরুমে অস্বস্তির ইঙ্গিত মিলেছে। জার্মান সংবাদমাধ্যমের দাবি, টাইব্রেকারে চারজন ফুটবলার পেনাল্টি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। জার্মানির হয়ে শেষ শট নিতে গিয়ে জোনাথান তাহ লক্ষ্যভ্রষ্ট হলে নিশ্চিত হয় তাদের বিদায়।
বিল্ড–এর প্রতিবেদনে বলা হয়েছে, লিও গোরেৎজকা, ওয়াল্ডেমার অ্যান্টন, ন্যাথানিয়েল ব্রাউন ও মালিক থিয়াও আত্মবিশ্বাসের অভাবে পেনাল্টি নিতে চাননি। অধিনায়ক জোশুয়া কিমিচ একাধিকবার অনুরোধ করলেও তারা রাজি হননি। বিশেষ করে ৭২ আন্তর্জাতিক ম্যাচ খেলা গোরেৎজকার সিদ্ধান্ত বিস্ময় তৈরি করেছে।
টাইব্রেকারে জার্মানির প্রথম শটই নষ্ট করেন কাই হাভার্টজ। এরপর কিমিচ, মুসিয়ালা ও আমিরি গোল করলেও শেষ পর্যন্ত সাডেন ডেথে জোনাথান তাহের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। আর তাতেই শেষ হয়ে যায় জার্মানির বিশ্বকাপ অভিযান।
পেনাল্টি নেওয়া নিয়ে খেলোয়াড়দের অনীহার খবর সামনে আসায় দলটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো জার্মান ফুটবল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট খেলোয়াড়দের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • জ্বালানি সংকট: জাপানি সহায়তা বেড়ে ৫০০ মিলিয়ন ডলার
- • আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা
- • কাপুরুষে ভরে গেছে জার্মান দল, পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার
- • জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ
- • হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • মেসির সময়ের মূল্য কত? ৪০ সেকেন্ডের পারিশ্রমিক ১৮৫ কোটি টাকা
- • শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ছত্রাকধরা পাউরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
- • ১৯ বছরের বয়সের ব্যবধান, জুটি বাঁধছেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
