০১ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৫৪

শিরোনাম
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন দেশের সব জেলায় রেল সংযোগের পরিকল্পনা,  বড় চ্যালেঞ্জ অর্থায়ন আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৯:৪৭

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। দাপুটে জয়ের রাতে একাধিক ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় দিদিয়ের দেশমের দল। তবে একের পর এক সুযোগ নষ্ট, অফসাইড এবং পোস্টে বল লাগায় প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলের দেখা পায়নি ফ্রান্স।

২০তম মিনিটে এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৩২তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে। চার মিনিট পর ওলিসের বাইসাইকেল কিকও পোস্টে আঘাত হানে। ফিরতি বলে উসমান দেম্বেলের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে জালের দেখা পায় ফ্রান্স। ৪৫তম মিনিটে দেম্বেলের পাস থেকে শক্তিশালী শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে ফরাসিরা। ৫৩তম মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত পাস থেকে গোল করেন ব্র্যাডলি বারকোলা। এরপর ৭৪তম মিনিটে আবারও ওলিসের তৈরি করা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এমবাপ্পে।

এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। ফলে সর্বকালের বিশ্বকাপ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে অবস্থান করছেন তিনি। পাশাপাশি চলতি বিশ্বকাপে ৬ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন ফরাসি অধিনায়ক।

এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও এবং লিওনিদাসের ৮ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন।

৮৫তম মিনিটে জোড়া গোলের পর এমবাপ্পেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম। তার জায়গায় মাঠে নামেন জ্যঁ-ফিলিপ মাতেতা। চলতি বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জোড়া গোল করলেও এবারও হ্যাটট্রিকের দেখা পাননি রিয়াল মাদ্রিদের এই তারকা।

অন্যদিকে মাইকেল ওলিসেও ছিলেন দুর্দান্ত। বারকোলা ও এমবাপ্পের দুই গোলেই অ্যাসিস্ট করে চলতি বিশ্বকাপে নিজের অ্যাসিস্ট সংখ্যা ৫-এ উন্নীত করেন তিনি। এর মাধ্যমে ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন এই ফরাসি মিডফিল্ডার।

দাপুটে এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিল ফ্রান্স।

আরও পড়ুন