শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ছত্রাকধরা পাউরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ২০:৩২
মেহেরপুরের গাংনী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবারের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্যের পরিবর্তে পচা ডিম, নিম্নমানের কলা এবং ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। অভিযোগের তীর সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সুশীলন’-এর দিকে।
তথ্য অনুযায়ী, গাংনী উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় নিয়মিত পাউরুটি, ডিম, কলা, দুধ ও বিস্কুট পেয়ে থাকে। শুরুতে খাবারের মান সন্তোষজনক থাকলেও সাম্প্রতিক সময়ে এর মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সরবরাহ করা ডিমের মধ্যে বেশ কয়েকটি নষ্ট ছিল। পাশাপাশি কিছু পাউরুটিতে ছত্রাকের উপস্থিতিও চোখে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, এমন নিম্নমানের খাবার নতুন নয়। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, তার পাওয়া ডিমটি ভাঙার পর তীব্র দুর্গন্ধ বের হওয়ায় সেটি ফেলে দিতে হয়েছে। চতুর্থ শ্রেণির আরও কয়েকজন শিক্ষার্থী জানায়, কিছু ডিমের ভেতরে কুসুমের পরিবর্তে কালচে তরল ও দুর্গন্ধ ছিল। তাদের দাবি, এর আগেও এই প্রকল্পের দুধ পান করে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, প্রায়ই নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। বিষয়টি একাধিকবার সরবরাহকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কার্যকর সমাধান হয়নি। তার অভিযোগ, এসব খাবার খেয়ে অনেক শিক্ষার্থী পেটের সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছে।
অন্যদিকে, সরবরাহকারী প্রতিষ্ঠানের এরিয়া ব্যবস্থাপক সুমন পচা ডিম সরবরাহের অভিযোগ স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পর নষ্ট ডিমগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে পাউরুটিতে ছত্রাক থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন। তার দাবি, অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য খাবার সংরক্ষণ করার কারণে খাবারের মান নষ্ট হয়ে থাকতে পারে।
এ বিষয়ে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মৈত্র জানান, তার দপ্তরে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • কাপুরুষে ভরে গেছে জার্মান দল, পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার
- • জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ
- • হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • মেসির সময়ের মূল্য কত? ৪০ সেকেন্ডের পারিশ্রমিক ১৮৫ কোটি টাকা
- • শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ছত্রাকধরা পাউরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
- • ১৯ বছরের বয়সের ব্যবধান, জুটি বাঁধছেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে
- • ‘এখনো মেয়ের ডাক শুনি’, রামিসার মায়ের কান্নায় ভারী হাসপাতালের পরিবেশ
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
