চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১১:৩৮
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই জাহাজ ডুবে গেছে। তবে কোস্ট গার্ড ও স্থানীয়দের তৎপরতায় জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর ও কোস্ট গার্ড সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা আরেকটি লাইটার জাহাজের সঙ্গে এমভি বে হারবার-২-এর সংঘর্ষ হয়। এতে জাহাজটির খোল ফেটে দ্রুত পানি প্রবেশ করতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই এটি ডুবে যায়।
দুর্ঘটনার পর জাহাজে থাকা ১২ নাবিক সাগরে পড়ে যান। খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তারা সমুদ্র থেকে আটজন নাবিককে জীবিত উদ্ধার করে।
অন্য চার নাবিক তীব্র স্রোতে ভেসে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতের দিকে চলে যান। পরে স্থানীয় জেলে ও সৈকতে থাকা লোকজন তাদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, পাথরবোঝাই লাইটার জাহাজটি ডুবে গেলেও বন্দরের মূল নৌচ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। কারণ দুর্ঘটনাকবলিত জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবে গেছে, ফলে বড় জাহাজ চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলে লাল বয়া স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ওই এলাকায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে প্রয়োজনীয় আইনি ও কারিগরি কার্যক্রমও শুরু হয়েছে।
আরও পড়ুন
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
- • ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
- • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র
- • স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি, সোশাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
- • সমঝোতা ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান
- • জাপান ম্যাচের পারফরম্যান্স ও নিজের মাঠে নামা সম্পর্কে যা বললেন নেইমার
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
