ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ২১:৪০
ব্যয় সংকোচনের উদ্যোগের অংশ হিসেবে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতি বছর বাজেট পাসের দিন রাতে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হলেও এবার তা হচ্ছে না।
তার ভাষ্য অনুযায়ী, অতীতের তুলনায় সরকারি ব্যয় কমাতে বর্তমান সরকার বিভিন্ন খাতে ব্যয় নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে। তিনি দাবি করেন, আগের সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর বিপুল অর্থ ব্যয় হতো। সেই ব্যয়ের দায়ের একটি অংশ এখনও সরকারকে পরিশোধ করতে হচ্ছে।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আপ্যায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন খাতে আগের তুলনায় অনেক কম অর্থ ব্যয় হচ্ছে।
এদিকে, জাতীয় সংসদে বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর বিকেলে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। বাজেট পাসের পুরো প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থেকে ভোট গ্রহণ, আইন প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। বিরতির সময়ও তিনি দাপ্তরিক কাজ ও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
- • ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
- • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র
- • স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি, সোশাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
- • সমঝোতা ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান
- • জাপান ম্যাচের পারফরম্যান্স ও নিজের মাঠে নামা সম্পর্কে যা বললেন নেইমার
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
