সমঝোতা ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ২০:৪৫
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের দ্রুত ও দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কোনো ধরনের হামলা বা আগ্রাসন জবাবহীন থাকবে না। তিনি দাবি করেন, সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ হলে তা চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এমন পরিস্থিতি চলতে থাকলে পুরো প্রক্রিয়া এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন এবং কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থ ফেরত আনার বিষয় নিয়ে বুধবার কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
ইরানের দাবি, কাতারে থাকা তাদের অবরুদ্ধ অর্থ ফেরত আনার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আলোচনায় এই বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, কাতারে জব্দ থাকা ইরানের প্রায় ছয়শ কোটি মার্কিন ডলার এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি।
আরও পড়ুন
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
- • ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
- • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র
- • স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি, সোশাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
- • সমঝোতা ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান
- • জাপান ম্যাচের পারফরম্যান্স ও নিজের মাঠে নামা সম্পর্কে যা বললেন নেইমার
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
