০১ জুলাই ২০২৬, বুধবার, ০১:০৪

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা

ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ২৩:৩২

ডিজিটাল মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়া, ক্রীড়া বাজি, ভার্চুয়াল ক্যাসিনো এবং ক্রিপ্টোকারেন্সিনির্ভর জুয়া ঠেকাতে কঠোর শাস্তির বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

নতুন আইনে অনলাইন জুয়াসহ সংশ্লিষ্ট অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

আইনটি কার্যকর হলে উপনিবেশিক আমলে প্রণীত ১৮৬৭ সালের জুয়া আইন বাতিল হয়ে যাবে। সরকারের মতে, পুরোনো আইন বর্তমান প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আর কার্যকর ছিল না।

নতুন আইনে প্রথমবারের মতো অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, ক্রীড়া বাজি, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ঘোস্ট সিম এবং ভুয়া মোবাইল আর্থিক সেবার হিসাবসহ বিভিন্ন ডিজিটাল অপরাধের পৃথক সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া জুয়ার উদ্দেশ্যে অর্থ লেনদেন, বিদেশি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়া–সংক্রান্ত পেজ বা চ্যানেল পরিচালনা, জুয়ার সফটওয়্যার বা ডিজিটাল প্ল্যাটফর্ম সরবরাহ এবং জুয়ার বিজ্ঞাপন বা পৃষ্ঠপোষকতাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আইন অনুযায়ী, এসব অপরাধ আমলযোগ্য ও অজামিনযোগ্য হবে। সংশ্লিষ্ট মামলার বিচার সাইবার ট্রাইব্যুনালে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত হবে।

আরও পড়ুন