ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৯:৩৫
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ আটটি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (মঙ্গলবার) ঘোষণা করা হবে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন। গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।
মামলার ফরমাল চার্জ অনুযায়ী, নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলির নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে।
অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ১৮ জুলাই ভারতের মুম্বাইভিত্তিক গণমাধ্যম মিরর নাও-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইনু শিক্ষার্থীদের আন্দোলন দমনে বলপ্রয়োগের পক্ষে বক্তব্য দেন এবং আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এছাড়া ১৯ জুলাই গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪-দলীয় জোটের বৈঠকে কারফিউ জারি ও ‘শ্যুট অ্যাট সাইট’ নীতি গ্রহণে ইনু প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা, প্ররোচনা ও সহায়তা দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফরমাল চার্জে আরও বলা হয়, ২০ জুলাই ইনু কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের শনাক্ত করে তালিকা প্রস্তুত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ও ১৪-দলীয় জোটের সশস্ত্র ক্যাডাররা ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে সাতজনকে হত্যা করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়া, শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার থেকে গুলি ও বোমা হামলা, গ্রেপ্তার, নির্যাতন এবং এসব কর্মকাণ্ডের পরিকল্পনা ও উসকানিতে ইনুর ভূমিকা ছিল বলেও রাষ্ট্রপক্ষ দাবি করেছে।
মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষের হয়ে সাক্ষ্য দিয়েছেন দুইজন।
উল্লেখ্য, গত বছরের ২৫ মে ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেয়। এরপর ২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আরও পড়ুন
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
- • ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
- • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র
- • স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি, সোশাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
- • সমঝোতা ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান
- • জাপান ম্যাচের পারফরম্যান্স ও নিজের মাঠে নামা সম্পর্কে যা বললেন নেইমার
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
