৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৪

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ২১:১১

সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রধান উপদেষ্টার অনুমোদনের পর জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে।

জানা গেছে, নতুন বেতন কাঠামো দুই ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। যদিও আগামী ১ জুলাই থেকে নতুন স্কেল কার্যকরের লক্ষ্য ছিল, তবে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে তা কিছুটা পিছিয়ে যেতে পারে।

এদিকে চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন এবং বাস্তবায়নের রূপরেখা অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক কমিশনের সুপারিশ পর্যালোচনার পর চূড়ান্ত মতামত প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের অতিরিক্ত ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি ভাতা পুনর্নির্ধারণ বা সমন্বয়ের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাড়িভাড়া ভাতা। বর্তমানে কর্মস্থল ও এলাকার ভিত্তিতে মূল বেতনের নির্দিষ্ট অংশ হিসেবে এই ভাতা দেওয়া হয়। মূল বেতন বাড়লে একই হারে ভাতা চালু থাকলে সরকারি ব্যয় অনেক বেড়ে যাবে। তাই ভাতার হার যৌক্তিক পর্যায়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

এ ছাড়া চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতাসহ আরও কয়েকটি সুবিধা পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কম ব্যবহৃত বা অপ্রয়োজনীয় কিছু ভাতা বাতিলের বিষয়েও আলোচনা হয়েছে।

তবে এখন পর্যন্ত নতুন পে স্কেল বা ভাতা সংক্রান্ত কোনো চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। সরকারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের পরই বেতন কাঠামো ও ভাতার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত জানা যাবে।

প্রতিফলন/এজে

আরও পড়ুন