০১ জুলাই ২০২৬, বুধবার, ০১:০৪

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত

ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ২৩:১৪

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ছয়–তিন ভোটের রায়ে আদালত জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল থাকবে।

প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে উল্লেখ করেন, যেসব বাবা-মা বৈধ কাগজপত্র ছাড়া অথবা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের সন্তানরাও সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে।

প্রায় দেড়শ বছর আগে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়। পরে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে এই সুবিধা সীমিত করতে নির্বাহী আদেশ জারি করেছিলেন। তবে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বহাল রাখেনি।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী দেশের মাটিতে জন্ম নেওয়া মানুষের নাগরিকত্ব নিশ্চিত করার জন্যই প্রণীত হয়েছিল। সেই সাংবিধানিক নীতিই বর্তমান রায়ে পুনর্ব্যক্ত করা হয়েছে।

রায়ে আরও বলা হয়, নাগরিকত্ব শুধু একটি আইনি মর্যাদা নয়, বরং রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক জীবনে সমানভাবে অংশগ্রহণের মৌলিক অধিকার। তাই সংবিধানের এই প্রতিশ্রুতি অক্ষুণ্ন রাখাই আদালতের দায়িত্ব।

এদিকে বিশ্লেষকদের ধারণা, আদালতের এই সিদ্ধান্তের পর অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বিকল্প পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন