মুজিবনগর সীমান্তে বিএসেফের দশজনকে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হলো
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ২১:৪০
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর দ্রুত প্রতিরোধে সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।
সোমবার ভোরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের একশ দশ নম্বর প্রধান সীমান্ত চিহ্নসংলগ্ন এলাকায় ১০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত অবস্থান নেন। পরে স্থানীয় গ্রামবাসীও সেখানে জড়ো হলে প্রতিরোধের মুখে ওই ১০ জনকে শূন্যরেখা থেকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
চলতি মাসে মেহেরপুর সীমান্তে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। এর আগে তেঁতুলবাড়ীয়া, খালপাড়া, শেওড়াতলা, ধলা ও কাজীপুর সীমান্ত দিয়েও কয়েক দফায় বিভিন্ন সংখ্যক মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন
- • বরিশালে আটশ পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারি
- • ব্রাজিলের একাদশে নেইমার নেই, জাপানের বিপক্ষে বড় লড়াই
- • শেষ সংলাপেই দর্শকদের কৌতূহল আকাশছোঁয়া করল "আওয়ারাপান ২"
- • মুজিবনগর সীমান্তে বিএসেফের দশজনকে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হলো
- • রোনালদোর খেলার ধরনেই নাকি ভুগছে পুরো পর্তুগাল দল
- • ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, দালাল চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ
- • কেন পিছিয়ে পড়ছে ব্রাজিল? মুখ খুললেন কিংবদন্তি রোনালদো
- • ট্রলারসহ পাঁচ জেলে ধরে নিয়ে গেল আরাকান বাহিনী
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
