২৯ জুন ২০২৬, সোমবার, ২২:৩৪

শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

রোনালদোর খেলার ধরনেই নাকি ভুগছে পুরো পর্তুগাল দল

রোনালদোর খেলার ধরনেই নাকি ভুগছে পুরো পর্তুগাল দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ২১:১৪

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেও সমালোচনার বাইরে থাকতে পারছেন না পর্তুগালের অভিজ্ঞ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বরং তার বর্তমান খেলার ধরনই দলের জন্য সমস্যা তৈরি করছে বলে মন্তব্য করেছেন উরুগুয়ের সাবেক তারকা ফুটবলার ডিয়েগো ফোরলান।

এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন ফোরলান। তার মতে, রোনালদো এখন মাঠে অনেকটাই স্থির অবস্থানে খেলেন এবং মূলত গোলের সুযোগের অপেক্ষায় থাকেন। এতে আক্রমণের বৈচিত্র্য কমে যায়, পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগও সহজে তাকে আটকে রাখতে পারে।

একটি ক্রীড়া অনুষ্ঠানে ফোরলান বলেন, একজন স্ট্রাইকার হিসেবে তার মনে হয় রোনালদো এখন পুরোপুরি সামনের অবস্থানেই থেকে যান। তিনি নিচে নেমে বল নেওয়া কিংবা সতীর্থদের সঙ্গে সমন্বয় করে আক্রমণ গড়ার চেষ্টা খুব কম করেন। ফলে প্রতিপক্ষের দুই কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় সহজেই তাকে ঘিরে রাখতে পারে এবং আক্রমণের পথ সংকুচিত হয়ে যায়।

ফোরলানের মতে, রোনালদো যদি দুই প্রান্তে সরে গিয়ে খেলেন, তাহলে মাঝমাঠ ও আক্রমণভাগে অন্যদের জন্য জায়গা তৈরি হবে। একই সঙ্গে তিনি নিজেও সুযোগ সৃষ্টি করার ভূমিকায় আরও কার্যকর হতে পারবেন। এতে দলের আক্রমণ আরও গতিশীল হবে এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙাও সহজ হতে পারে।

যদিও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো, গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে তার প্রভাব ছিল তুলনামূলক কম। সেই কারণেই অভিজ্ঞ এই ফুটবলারের ভূমিকা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

এখন সবার নজর আগামী ৩ জুলাই অনুষ্ঠিত নকআউট পর্বের ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে। সমালোচনার জবাব মাঠের পারফরম্যান্সে দিতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন