ব্রাজিলের একাদশে নেইমার নেই, জাপানের বিপক্ষে বড় লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ২২:২২
কথার লড়াই শেষ, এবার মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা। হিউস্টনে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। নির্ধারিত সময়ে যে দল জয় পাবে, তারাই টুর্নামেন্টে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখবে। আর পরাজিত দলকে বিদায় নিতে হবে প্রতিযোগিতা থেকে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল কোচ আগের ম্যাচের একাদশেই আস্থা রেখেছেন। ফলে অভিজ্ঞ তারকা নেইমার এবারও শুরুর একাদশে সুযোগ পাননি। তিনি বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন।
ব্রাজিলের আক্রমণভাগে রয়েছেন ম্যাথিউস কুনহা। তাকে দুই দিক থেকে সহায়তা করবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ান। মাঝমাঠে থাকছেন কাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা।
ব্রাজিলের একাদশ:
অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
অন্যদিকে জাপানও শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে। দলের গোলবার সামলাবেন জিওন সুজুকি। আক্রমণভাগে থাকছেন আইয়াসে উয়েদা, জুনাইয়া ইতো, দাইজেন মায়েদা ও দাইচি কামাদার মতো ফুটবলাররা।
জাপানের একাদশ:
জিওন সুজুকি, হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, রিতসু দোয়ান, কাইশু সানো, কেইতো নাকামুরা, দাইচি কামাদা, দাইজেন মায়েদা, জুনাইয়া ইতো ও আইয়াসে উয়েদা।
আরও পড়ুন
- • কাইশু সানোর দুর্দান্ত গোলে স্তব্ধ হয়ে গেল ব্রাজিল
- • বরিশালে আটশ পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারি
- • ব্রাজিলের একাদশে নেইমার নেই, জাপানের বিপক্ষে বড় লড়াই
- • শেষ সংলাপেই দর্শকদের কৌতূহল আকাশছোঁয়া করল "আওয়ারাপান ২"
- • মুজিবনগর সীমান্তে বিএসেফের দশজনকে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হলো
- • রোনালদোর খেলার ধরনেই নাকি ভুগছে পুরো পর্তুগাল দল
- • ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, দালাল চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ
- • কেন পিছিয়ে পড়ছে ব্রাজিল? মুখ খুললেন কিংবদন্তি রোনালদো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
