২৯ জুন ২০২৬, সোমবার, ২১:১৮

শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

কেন পিছিয়ে পড়ছে ব্রাজিল? মুখ খুললেন কিংবদন্তি রোনালদো

কেন পিছিয়ে পড়ছে ব্রাজিল? মুখ খুললেন কিংবদন্তি রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৯:৩১

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও মনে করেন, বিশ্ব ফুটবলে ব্রাজিল এখনও অন্যতম শক্তিশালী দল হলেও আগের মতো এককভাবে শিরোপার সবচেয়ে বড় দাবিদার নয়। তার মতে, বিশ্ব ফুটবলে এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে এবং একাধিক দল সমানভাবে শিরোপার জন্য লড়াই করছে।

রোনালদো বলেন, ২০০২ সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি। দীর্ঘ ২৪ বছরের এই অপেক্ষাই প্রমাণ করে, আগের মতো আধিপত্য ধরে রাখতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০২ সালের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জেতা সেই দলের সদস্য ছিলেন তিনি নিজেও।

তার মতে, ব্রাজিলের বর্তমান সংকটের অন্যতম কারণ হলো বিশ্বমানের গোলদাতার অভাব। একসময় রোমারিও ও আদ্রিয়ানোর মতো স্ট্রাইকাররা প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক ছিলেন। কিন্তু এখন সেই ধরনের ধারাবাহিক গোলদাতা খুব একটা দেখা যাচ্ছে না।

এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, আধুনিক ফুটবলে আক্রমণভাগের খেলোয়াড়দের শুধু গোল করলেই চলে না, রক্ষণভাগেও বাড়তি দায়িত্ব পালন করতে হয়। এতে তাদের স্বাভাবিক গোল করার সক্ষমতা কিছুটা কমে যাচ্ছে। একই সঙ্গে খেলোয়াড়দের ওপর মানসিক ও শারীরিক চাপও আগের তুলনায় অনেক বেশি। তাই ভবিষ্যতের জন্য দক্ষ স্ট্রাইকার তৈরি এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

রোনালদোর মতে, বর্তমানে ইউরোপ, দক্ষিণ আমেরিকার পাশাপাশি আফ্রিকা ও এশিয়ার অনেক দলও আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। ফলে এখন আর কোনো একটি দলকে এককভাবে সবচেয়ে শক্তিশালী বলা কঠিন।

তিনি বলেন, ব্রাজিলের সমৃদ্ধ ইতিহাস, ফুটবল সংস্কৃতি এবং পাঁচটি বিশ্বকাপ জয়ের রেকর্ডের কারণে দেশটির জাতীয় দলের প্রতি প্রত্যাশা সবসময়ই অনেক বেশি থাকে। সেই কারণেই নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপরও বাড়তি চাপ তৈরি হয়।

বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে বেশি ভরসার নাম মাতেউস কুনহা। চলমান বিশ্বকাপে তিনি তিন ম্যাচে তিনটি গোল করেছেন। গ্রুপ পর্বে শীর্ষস্থান অর্জনের পর শেষ ষোলোতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।

তবে রোনালদোর মতে, শুধু বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে ব্রাজিলকে শিরোপার প্রধান দাবিদার বলা ঠিক হবে না। তার বিশ্বাস, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং জার্মানির মতো শক্তিশালী দলগুলোও সমানভাবে শিরোপার লড়াইয়ে রয়েছে।

তবুও ব্রাজিলের সম্ভাবনা নিয়ে আশাবাদী এই কিংবদন্তি। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক উন্নতির মাধ্যমে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরে আসতে পারে ব্রাজিল।

আরও পড়ুন