ট্রলারসহ পাঁচ জেলে ধরে নিয়ে গেল আরাকান বাহিনী
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৮:৩১
কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান বাহিনীর বিরুদ্ধে। রোববার সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন সালাম নুর (৩১), মোহাম্মদ আইয়ুব (৩৭), মোহাম্মদ আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মোহাম্মদ আইয়ুব (২৪)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাস করেন।
সোমবার বিকেলে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা সাগরে যান। ছেঁড়া দ্বীপের কাছাকাছি পৌঁছানোর পর আরাকান বাহিনীর সদস্যরা ট্রলারটির পিছু নেয়। একপর্যায়ে তারা ট্রলারটির নিয়ন্ত্রণ নিয়ে পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলারগুলো দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, একটি মাছ ধরার ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর প্রশাসনের কাছে এসেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, দালাল চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ
- • কেন পিছিয়ে পড়ছে ব্রাজিল? মুখ খুললেন কিংবদন্তি রোনালদো
- • ট্রলারসহ পাঁচ জেলে ধরে নিয়ে গেল আরাকান বাহিনী
- • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
- • সৌদিতে ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
- • এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
