২৯ জুন ২০২৬, সোমবার, ২১:২০

শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

ইটবোঝাই ট্রাক উল্টে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ২

ইটবোঝাই ট্রাক উল্টে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১১:২৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছ এলাকার উদ্দেশে রওনা দেয়। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহত ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন