ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, দালাল চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৯:৫৬
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে পরিচয় যাচাইয়ের সময় সন্দেহ সৃষ্টি হলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
আটক যুবকের পরিচয় মোহাম্মদ মাসুদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। প্রাথমিক তথ্য অনুযায়ী, তার পরিবারের মূল নিবাস মিয়ানমারের মংডু এলাকায়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ভোটার নিবন্ধনের জন্য জমা দেওয়া নথিতে তিনি নিজেকে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করেন। আবেদনের সঙ্গে নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন সনদ, একটি মাদ্রাসার প্রত্যয়নপত্র এবং একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদনও জমা দেওয়া হয়।
তবে নথিপত্র যাচাইয়ের সময় নির্বাচন কর্মকর্তাদের সন্দেহ হয়। সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে ওই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়েছিল, সেখানেও ওই নামে কোনো শিক্ষার্থীর তথ্য মেলেনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফাওজুল কবীর খান জানান, যুবকের কথাবার্তা এবং তথ্য উপস্থাপনায় অসংগতি থাকায় বিষয়টি যাচাই করা হয়। তদন্তে জমা দেওয়া কাগজপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাল নথি ব্যবহার করে একটি দালাল চক্রের সহায়তায় ভোটার হওয়ার চেষ্টা করা হয়েছিল।
আটক যুবকের দাবি, পরিচয়পত্র করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকার বিনিময়ে তাকে গৌরীপুরে আনা হয়। তিনি জানান, কদ্দুছ অথবা কবীর নামে পরিচিত এক ব্যক্তি এই কাজের দায়িত্ব নেন এবং আগাম হিসেবে তিনি দশ হাজার টাকা পরিশোধ করেছেন। পরিচয়পত্র তৈরি হলে বাকি অর্থ দেওয়ার কথা ছিল।
তিনি আরও জানান, কয়েক দিন আগে তাকে গৌরীপুরে এনে একটি হোটেলে রাখা হয়। পরে সাগর নামে এক ব্যক্তি তাকে নির্বাচন কার্যালয়ে নিয়ে যান। তবে আটকের পর ওই ব্যক্তি সেখান থেকে চলে যান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • রোনালদোর খেলার ধরনেই নাকি ভুগছে পুরো পর্তুগাল দল
- • ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, দালাল চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ
- • কেন পিছিয়ে পড়ছে ব্রাজিল? মুখ খুললেন কিংবদন্তি রোনালদো
- • ট্রলারসহ পাঁচ জেলে ধরে নিয়ে গেল আরাকান বাহিনী
- • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
- • সৌদিতে ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
