২৯ জুন ২০২৬, সোমবার, ২৩:৩২

শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

শেষ সংলাপেই দর্শকদের কৌতূহল আকাশছোঁয়া করল "আওয়ারাপান ২"

শেষ সংলাপেই দর্শকদের কৌতূহল আকাশছোঁয়া করল "আওয়ারাপান ২"

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ২১:৫২

দীর্ঘ প্রায় দুই দশক পর ফিরছে জনপ্রিয় চলচ্চিত্র আওয়ারাপান-এর নতুন পর্ব। অবশেষে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত আওয়ারাপান ২-এর ঝলক, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

ঝলকের শুরুতেই দেখা যায় বৃষ্টিভেজা ও বিষণ্ন এক পরিবেশ। মোটরসাইকেলে ছুটে চলা শিবম পণ্ডিত চরিত্রে আবারও হাজির হয়েছেন ইমরান হাশমি। শুরুতেই তার সংলাপ জানিয়ে দেয়, কিছু মানুষের গল্প তাদের ইচ্ছামতো শেষ হয় না, বরং সেই গল্প অন্যদের জন্য নতুনভাবে লেখা হয়।

এরপর শিবমকে আলিয়া হামিদের প্রতিকৃতির সামনে শ্রদ্ধা জানাতে দেখা যায়। একই সময়ে তার কণ্ঠে শোনা যায়, কষ্টের সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। এই আবেগঘন মুহূর্তেই বাজতে শুরু করে দর্শকদের প্রিয় গান তো ফির আও-এর নতুন সংস্করণ, যা পুরোনো স্মৃতিকে আবারও ফিরিয়ে আনে।

ঝলকের শেষ দিকে শিবমের একটি সংলাপ নতুন রহস্যের জন্ম দিয়েছে। তিনি বলেন, এবার হয় এই আওয়ারাপানের সমাপ্তি হবে, নয়তো তার নিজের। এই সংলাপ ঘিরেই দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে।

নতুন এই ছবির প্রযোজনা করেছেন বিশেষ ভাট। পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতিন কক্কর এবং চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী। ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত খোলি ও অতুল কুমার।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র।

প্রতিফলন/এজে

আরও পড়ুন