বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৩:১১
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অভিজ্ঞতা ও ভাবনা ভাগ করে নেন। এবার এক ভিডিও বার্তায় তিনি মেয়েদের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই যেন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ান।
প্রভা বলেন, অনেক বিবাহিত পুরুষই সংসারে অশান্তির কথা বলে বা স্ত্রীকে দোষারোপ করে নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়লে পরে অনুশোচনা হতে পারে।
অভিনেত্রীর দাবি, সম্প্রতি তিনিও এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তাঁর ভাষ্য, একজন বিবাহিত ব্যক্তি সংসারের সমস্যার কথা তুলে ধরে তাঁর সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিলেন। জবাবে তিনি ওই ব্যক্তিকে আগে আইনগতভাবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেন। এরপর দুজনের মধ্যে সম্পর্কের সম্ভাবনা নিয়ে ভাবা যেতে পারে বলেও জানান তিনি।
প্রভার ভাষ্য, তাঁর এই অবস্থানের কারণে ওই ব্যক্তি তাঁকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেছেন। তবে এতে তাঁর কোনো আক্ষেপ নেই। বরং তিনি মনে করেন, এমন একটি সম্পর্কে না জড়ানোই ছিল সঠিক সিদ্ধান্ত।
ভিডিও বার্তার শেষদিকে প্রভা বলেন, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে কেউ যদি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, তাহলে শুধু প্রেম নয়, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতেও সতর্ক থাকা উচিত। তাঁর মতে, নিজের আত্মসম্মান ও মানসিক শান্তির কথা বিবেচনা করে এ ধরনের সম্পর্ক এড়িয়ে চলাই ভালো।
আরও পড়ুন
- • সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের
- • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • অনলাইন ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তি হবে শিক্ষকদের অবসর ভাতার আবেদন: শিক্ষামন্ত্রী
- • বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
