২৮ জুন ২০২৬, রবিবার, ১৫:৫৬

শিরোনাম
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া

সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের

সমঝোতা স্মারক থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানি অধ্যাপকের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৪:৩৫

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা আরও গভীর হতে পারে বলে সতর্ক করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আহমাদিয়ান। তাঁর মতে, পাল্টাপাল্টি হামলার এই পরিস্থিতি এমন এক ধারাবাহিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে, যা দুই দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দেবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আহমাদিয়ান বলেন, ইরান সাম্প্রতিক হামলার জবাব দেবে বলেই তিনি মনে করেন। ফলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রথম ৬০ দিন বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান। এরপর ইরান ও ওমান যৌথভাবে এ দায়িত্ব পালন করবে।

তবে আহমাদিয়ানের দাবি, যুক্তরাষ্ট্র এখন সেই সমঝোতা স্মারক থেকে কার্যত সরে আসতে চাইছে। তাঁর ভাষ্য, ওয়াশিংটন একদিকে নতুন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে ইরানকে আগের চুক্তির শর্ত মেনে চলার জন্য চাপ দিচ্ছে।

তিনি আরও বলেন, লেবানন নিয়ে মধ্যস্থতার সময়ও যুক্তরাষ্ট্র একই ধরনের অবস্থান নিয়েছিল।

আহমাদিয়ানের মতে, ইরান শুধু বাণিজ্যিক জাহাজের চলাচল নিশ্চিত করতে চায়। আগাম সমন্বয় ছাড়া কোনো জাহাজ প্রণালিতে প্রবেশ করলে সেটিকে সামরিক বা সামরিক সরঞ্জামবাহী জাহাজ হিসেবে বিবেচনা করা হতে পারে। এ কারণে ইরান নিজের অবস্থান থেকে সরে আসবে না বলেও তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে থাকলে ইরানও পাল্টা পদক্ষেপ আরও জোরদার করবে।

আরও পড়ুন