২৮ জুন ২০২৬, রবিবার, ১৬:০৫

শিরোনাম
সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৪:৫২

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী আগস্টের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ফকির মাহবুব আনাম। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল–এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা ও নির্মাণকাজ শেষে প্রকল্পটি এখন চূড়ান্ত কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের আগের এই ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ প্রথমবারের মতো রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে। তাঁর ভাষায়, এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

মন্ত্রী আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটিতে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক কম কার্বন নিঃসরণকারী বিদ্যুৎ উৎপাদনে সহায়ক হবে।

আরও পড়ুন