সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৯:২৩
দেশজুড়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ শিশু নীল এবং ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ শিশু লাল রঙের ক্যাপসুল পাবে।
ক্যাম্পেইনের জন্য সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটসহ প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এসব কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তা গ্রহণ করা যাবে। এছাড়া দুর্গম এলাকার শিশুদের জন্য ১২ জেলার ৫৮টি উপজেলায় আরও চার দিন বিশেষ কার্যক্রম চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে ১৯৭৩ সালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি শুরু হয়। বিভিন্ন সময়ে কর্মসূচিটির কাঠামো পরিবর্তনের পর ২০২৬ সালে এটি আবার জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন হিসেবে চালু করা হয়েছে। বর্তমানে কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ
- • রামপুরায় জুলাই গণ-অভ্যুত্থানে তিন হত্যা মামলার রায় আজ
- • বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
- • আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান
- • সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
- • গ্যাস বেলুন আটকে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
- • ভূমিকম্পের ধ্বংসস্তূপে অলৌকিকভাবে বাঁচল ১৮ দিনের শিশু
- • বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদশ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
