২৮ জুন ২০২৬, রবিবার, ১১:০৯

শিরোনাম
সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান

আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৯:৩৪

মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এ অভিযান চালায়। তাদের দাবি, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, অভিযানটি সফল হয়েছে এবং হামলায় লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে।

আইআরজিসির ভাষ্য, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী হরমুজ প্রণালিতে একটি অনুপ্রবেশকারী জাহাজকে কেন্দ্র করে ওই হামলা চালানো হয়েছে—এ বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি সমঝোতার ভিত্তিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী সামুদ্রিক নৌযান তদারকির দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা দাবি করেছে, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও কঠোর ও ব্যাপক।

আরও পড়ুন