২৭ জুন ২০২৬, শনিবার, ১৮:১৭

শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৬:৪৮

যেকোনো ইতিবাচক অর্জন বা সফলতার কৃতিত্ব একান্তই বাংলাদেশ ও দেশের মানুষের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের প্রতিটি উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের স্বার্থ এবং জনগণের কল্যাণ।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘আমাদের দল সবসময় “বাংলাদেশ ফার্স্ট” বা “বাংলাদেশ প্রথম” নীতিতে বিশ্বাস করে। আমরা সবসময় দেশের ও দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছি।’

তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নেই। দেশের জন্য যেকোনো সফলতা বা ইতিবাচক অর্জন হয়ে থাকলে, তার সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের জনগণের।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।’

তিনি উল্লেখ করেন, দেশের জনগণ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকার ও সংসদ সদস্যদের ওপর অর্পণ করেছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করাই সরকারের প্রধান লক্ষ্য।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান। দেশের মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে তাদের সমর্থন ও ইতিবাচক সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন