২৭ জুন ২০২৬, শনিবার, ১৯:৩৬

শিরোনাম
নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

ভিএআরে ভাঙল ইরানের নকআউটের স্বপ্ন

ভিএআরে ভাঙল ইরানের নকআউটের স্বপ্ন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৮:০০

মিসরের বিপক্ষে স্টপেজ টাইমে শোজা খালিলজাদের করা গোলটি প্রথমে ইরানকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে তুলে দিয়েছে বলেই মনে হয়েছিল। তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোল বাতিল হলে মুহূর্তেই ভেঙে যায় ইরানের স্বপ্ন। সিয়াটল স্টেডিয়ামে নেমে আসে হতাশা, আর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনেকের কাছে সিদ্ধান্তটি ভুল মনে হলেও ভিএআরের বিশ্লেষণ বলছে, অফসাইডের সিদ্ধান্তটি ছিল ফুটবলের একটি বিরল নিয়মের ভিত্তিতে।

আন্তর্জাতিক ফুটবল সংস্থা আইএফএবি'র আইন অনুযায়ী, কোনো খেলোয়াড় বল এবং প্রতিপক্ষের ‘দ্বিতীয় সর্বশেষ’ খেলোয়াড়ের চেয়ে গোললাইনের বেশি কাছে থাকলে তিনি অফসাইডে থাকবেন।

সাধারণত গোলরক্ষকই সবচেয়ে পেছনের খেলোয়াড় থাকেন। ফলে তার সামনের ডিফেন্ডারকে ধরা হয় ‘দ্বিতীয় সর্বশেষ’ খেলোয়াড় হিসেবে। কিন্তু এ ম্যাচে আগের একটি শট ঠেকাতে গিয়ে মিশরের গোলরক্ষক গোললাইন ছেড়ে সামনে চলে আসেন। ফলে সবচেয়ে পেছনে ছিলেন ইয়াসির ইব্রাহিম, আর দ্বিতীয় সর্বশেষ খেলোয়াড় ছিলেন হামজা আবদেলকারিম।

ভিএআরের বিশ্লেষণে দেখা যায়, খালিলজাদে আবদেলকারিমের চেয়ে সামান্য এগিয়ে ছিলেন। তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করা হয়। মাত্র কয়েক সেন্টিমিটারের ব্যবধানেই বিশ্বকাপের নকআউটে ওঠার ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করে ইরান।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন