২৭ জুন ২০২৬, শনিবার, ১৪:২২

শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ আরও পাঁচ দল, মোট নিশ্চিত ২৪

বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এ আরও পাঁচ দল, মোট নিশ্চিত ২৪

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১২:৫৯

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই আরও পাঁচটি দল রাউন্ড অব ৩২ বা নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। নতুন করে শেষ ৩২-এ ওঠা দলগুলো হলো—মিসর, ইংল্যান্ড, ঘানা, পর্তুগাল ও প্যারাগুয়ে।

এখন পর্যন্ত এই পাঁচটি দলই চার পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে গ্রুপ ‘এইচ’-এর ফলাফলের কারণে শেষ ম্যাচ না খেলেই তাদের নকআউট নিশ্চিত হয়ে যায়।

গ্রুপ ‘এইচ’-এ তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে কেপ ভার্দে নকআউট পর্বে জায়গা করে নেওয়ায় শেষ ৩২-এ ওঠার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পয়েন্টের সীমা চার পয়েন্টে নেমে আসে। ফলে চার পয়েন্ট পাওয়া দলগুলোও শেষ ম্যাচের আগেই পরবর্তী রাউন্ডে খেলার নিশ্চয়তা পায়।

এর আগে আরও ১৯টি দল নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছিল। সেগুলো হলো—মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৪টি দল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষে নকআউটের অবশিষ্ট দলগুলোর পরিচয় জানা যাবে।

আরও পড়ুন