ইউরোপে ভয়াবহ দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৪:০৬
ইউরোপজুড়ে তীব্র দাবদাহে প্রাণহানি ও দুর্ভোগ বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি স্পেনে দাবদাহজনিত কারণে অন্তত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ফ্রান্সেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে জুন মাসের আগের সব তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চরম গরমের কারণে বিভিন্ন দেশে কনসার্ট, ম্যারাথন ও বড় জনসমাগমের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। স্পেনের বার্সেলোনার কাছে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ১৬ হাজার মানুষকে ঘরের ভেতর অবস্থান করতে বলা হয়েছে।
ফ্রান্সে অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে মৃত্যুর আশঙ্কা বাড়ায় প্যারিসের সব হাসপাতালে জরুরি পরিকল্পনা চালু করা হয়েছে। তপ্ত গাড়ির ভেতর আটকা পড়ে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দাবদাহ শুরুর পর অনিরাপদ স্থানে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন ৫৫ জন।
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারব্রুকেনে তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বেলজিয়ামের ক্লাইন ব্রোগেলে ৪০ ডিগ্রি, নেদারল্যান্ডসের লিমবার্গে ৩৯ দশমিক ৪ ডিগ্রি এবং যুক্তরাজ্যের সাফোকের ক্যাভেন্ডিশে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার ইউরোপের অন্তত ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছেন।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মুখপাত্র ক্লেয়ার নুলিস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট এই চরম আবহাওয়ার সঙ্গে এখন মানিয়ে নেওয়া ছাড়া বিকল্প নেই।
চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়ার আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে দেশ দুটিতে নতুন তাপমাত্রার রেকর্ড গড়তে পারে। একই সঙ্গে বলকান অঞ্চলেও ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তীব্র গরমের প্রভাব পড়েছে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থাতেও। সুইজারল্যান্ডের বেজনউ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি রিয়্যাক্টর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে কোলন থেকে প্যারিসগামী একটি ইউরোস্টার ট্রেন বিকল হয়ে পড়লে প্রায় ৪০০ যাত্রী দুর্ভোগে পড়েন, যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিজ্ঞানীদের মতে, একটি স্থায়ী উচ্চচাপ বলয়ের কারণে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও দক্ষিণ ইংল্যান্ডে স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত গতিতে উষ্ণ হয়ে উঠছে।
এদিকে সুইজারল্যান্ডের হিমবাহ গবেষকেরা সতর্ক করেছেন, অস্বাভাবিক গরমের কারণে এ বছর নির্ধারিত সময়ের অনেক আগেই হিমবাহ গলতে শুরু করেছে, যা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের আরেকটি স্পষ্ট ইঙ্গিত।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ট্রাম্পের ছবি সংবলিত নতুন পাসপোর্ট উন্মোচন
- • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু কাল, সূচিতে যা আছে
- • ইরানি হামলার ভয়ে মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আমেরিকার
- • প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত
- • বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক
- • কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুর পরিবারের সন্ধানে পুলিশ
- • ইউরোপে ভয়াবহ দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু
- • ব্রাজিলের সমর্থক, তবে মেসিরও ভক্ত -তটিনী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
