২৭ জুন ২০২৬, শনিবার, ১৬:৩৪

শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ জাতীয় পরিচয়পত্র নবায়নে নতুন উদ্যোগ, পর্যালোচনায় নির্বাচন কমিশন বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম কমল কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু কাল, সূচিতে যা আছে

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু কাল, সূচিতে যা আছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৫:০৯

ফুটবল বিশ্বকাপের আবহের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ। চার বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দল এক টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকদের বিপক্ষে।

সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে আগামীকাল ২৮ জুন, হারারেতে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

টেস্টের পর একই ভেন্যু হারারেতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

এরপর সিরিজের টি-টোয়েন্টি পর্ব অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। ১৫, ১৭ ও ১৯ জুলাই তিনটি ম্যাচ খেলবে দুই দল। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

সবশেষ ২০২৫ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম টেস্টে জিতেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ।

এর আগে ২০২২ সালের জুলাই-আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। গত ২৫ বছরে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত ৯টি ওয়ানডে সিরিজের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটিতে। বাকি ছয়টি সিরিজই জিতেছে স্বাগতিকরা। এবার সেই রেকর্ড বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন