২১ জুন ২০২৬, রবিবার, ১৩:৫৯

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের হাতছানি

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের হাতছানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১০:৪৪

সিরিজের ফল আগেই নির্ধারিত হয়ে গেছে। তবে বাংলাদেশের সামনে এখনও বাকি আছে আরও বড় এক অর্জনের সুযোগ। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার পাশাপাশি আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে যাওয়ার সম্ভাবনাও আছে মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

শেষ ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন বলেছিলেন, ‘ব্যবধান ৩-০ হোক বা ২-১, দিনশেষে আমরা সিরিজটা হেরে গেছি।’ তাঁর সেই মন্তব্যেই যেন ফুটে উঠেছে বাংলাদেশের সাফল্যের ব্যাপ্তি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

তবে তাতেই সন্তুষ্ট থাকার সুযোগ নেই। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সেখানে জিততে পারলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারানোর কীর্তি গড়বে বাংলাদেশ।

অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্যও শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। সিরিজের শুরুতে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা দলটি টানা দুই হারে নেমে গেছে চারে। শেষ ম্যাচেও হারলে তারা নেমে যেতে পারে পাঁচ নম্বরে। তাই বাংলাদেশের কাছে প্রথমবারের মতো ধবলধোলাই এড়ানোর পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের আরও অবনমন ঠেকানোর চ্যালেঞ্জও থাকবে তাদের সামনে।

আরও পড়ুন