দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৩:০৬
আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। নতুন এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং আর্থিক লেনদেনে আনা হয়েছে ডিজিটাল রূপান্তর।
রোববার (২১ জুন) সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, নতুন ব্যবস্থায় বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ নগদবিহীন (ক্যাশলেস) করা হয়েছে। এতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যার মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্ত ও নিরাপত্তা পর্যবেক্ষণ সহজ হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বন্দিদের আত্মীয়স্বজন কারাগারে অর্থ প্রদান করলে তা সরাসরি ভার্চুয়াল অ্যাকাউন্টে জমা হবে। পরে বন্দিরা নির্ধারিত আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। ফলে কারাগারের ভেতরে নগদ টাকার লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নগদ অর্থ গ্রহণ করে তা হিসাবভুক্ত করার পর বন্দির অ্যাকাউন্টে যোগ করবেন। সংগৃহীত অর্থ ব্যাংকে জমা রাখা হবে এবং মুক্তির সময় অবশিষ্ট অর্থ মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
কারা প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে কারাগারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমে আসবে। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এই প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে ‘ডিকোড ল্যাব’ এবং কারা অধিদপ্তরের প্রিজন্স আইসিটি সেল।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বলেন, এই উদ্যোগের মাধ্যমে কারাগারের ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নিরাপদ ও স্বচ্ছ করা সম্ভব হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই মডেল চালুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
