কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১০:৩১
কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও তাঁর সহকারী (হেলপার) নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক আনিস (৩৫) ও হেলপার রতন (৩৫)। আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। রতনের বাড়ি কুষ্টিয়া শহরের মিনাপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনা মসজিদ এলাকা থেকে পাথর নিয়ে ট্রাকটি খুলনার দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। হেলপার রতন পাথরের নিচে চাপা পড়েন। তাঁকে উদ্ধারের চেষ্টা চালানোর সময় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধারকাজ চালান। ট্রাকটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
- • দেশের বাজারে স্বর্ণের দরপতন, নতুন মূল্য ঘোষণা
- • বিশ্বকাপে কুরাসাওয়ের রূপকথা,আলোচনায় কুরাসাও গোলরক্ষক
- • গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
- • ‘লক্করঝক্কর’ বাসের শহরে আসছে ইলেকট্রিক বাস
- • লিবিয়ার উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ, নৌকাডুবিতে বহু হতাহতের আশঙ্কা
- • স্টারমারের বিদায়ের গুঞ্জন, প্রস্তুত উত্তরসূরি বার্নহাম
- • কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
