স্টারমারের বিদায়ের গুঞ্জন, প্রস্তুত উত্তরসূরি বার্নহাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১০:৩৬
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন এবং একই সঙ্গে তার সরে দাঁড়ানোর সময়সূচি ঘোষণা করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র অবজারভার। তবে সরকারের একটি সূত্র এ দাবি নাকচ করে জানিয়েছে, স্টারমার এখনও সরকার পরিচালনার দায়িত্বেই পুরোপুরি মনোযোগী রয়েছেন।
কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়ছিল। শুক্রবার তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে একটি আসন জয়ের পর সেই চাপ আরও তীব্র হয়েছে। এই জয়ের ফলে তিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের চ্যালেঞ্জ জানানোর সুযোগ পেয়েছেন।
অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার বর্তমানে তার স্ত্রীকে নিয়ে সরকারি গ্রামীণ বাসভবন চেকার্সে অবস্থান করছেন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, সোমবারের মধ্যেই তিনি নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেবেন।
তবে সরকারি সূত্র বলছে, স্টারমার এখনও দায়িত্ব পালনে মনোযোগী এবং পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের ইঙ্গিত দেননি।
শুক্রবার তিনি বলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত এবং দলকে অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে চলার আহ্বান জানান।
জনপ্রিয়তায় ধস
২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়েছিলেন স্টারমার। তবে পরবর্তী সময়ে একাধিক বিতর্ক, কেলেঙ্কারি এবং নীতিগত অবস্থান পরিবর্তনের কারণে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেক ভোটারের অভিযোগ, জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন।
রয়টার্সের হিসাব অনুযায়ী, লেবার পার্টির ১০০-এর বেশি এমপি প্রকাশ্যে তার পদত্যাগ অথবা সরে দাঁড়ানোর সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন। যা হাউস অব কমন্সে দলের মোট প্রতিনিধির প্রায় এক-চতুর্থাংশ।
অবজারভার আরও জানিয়েছে, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, দাতা ও শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা শেষে স্টারমার নাকি উপলব্ধি করেছেন যে তার অবস্থান আর টেকসই নয়। তবে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট সূত্রের নাম উল্লেখ করা হয়নি।
উত্তরসূরি হিসেবে আলোচনায় বার্নহাম
৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহামকে লেবার পার্টির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতা হস্তান্তর কিংবা আনুষ্ঠানিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তিনি দলের দায়িত্ব নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে বার্নহাম ইতোমধ্যে দলের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন। শুক্রবার একটি শূন্য সংসদীয় আসনের নির্বাচনে জয়লাভের পর তিনি দেশের জন্য ‘নতুন পথ’ তৈরির অঙ্গীকার করেন।
যদিও তিনি এখনও স্টারমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নেতৃত্ব চ্যালেঞ্জ ঘোষণা করেননি, তবে তার ঘনিষ্ঠরা প্রধানমন্ত্রীকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।
এদিকে টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্নহাম প্রধানমন্ত্রী হলে বর্তমান অর্থমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে পারেন। যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- • লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
- • দেশের বাজারে স্বর্ণের দরপতন, নতুন মূল্য ঘোষণা
- • বিশ্বকাপে কুরাসাওয়ের রূপকথা,আলোচনায় কুরাসাও গোলরক্ষক
- • গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
- • ‘লক্করঝক্কর’ বাসের শহরে আসছে ইলেকট্রিক বাস
- • লিবিয়ার উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ, নৌকাডুবিতে বহু হতাহতের আশঙ্কা
- • স্টারমারের বিদায়ের গুঞ্জন, প্রস্তুত উত্তরসূরি বার্নহাম
- • কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
