২০ জুন ২০২৬, শনিবার, ১৯:০৪

শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৭:২৪

দেশজুড়ে গত তিন মাসের বেশি সময় ধরে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি রোগটি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শত শত শিশু, বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনই ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। বাকি ৫৮৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩০৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবারগুলোকেও আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন