নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৯:০৬
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু, যাদের মধ্যে ৮০ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত একদিনে মারা যাওয়া সাত শিশুর মধ্যে ছয়জন ঢাকায় এবং একজন বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৮৪ শিশু। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ জন। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
একই সময়ে সারা দেশে ৯১ হাজার ৭৮৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১০ হাজার ৯৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর মোট সংখ্যা ১ লাখ ২ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ শিশু। তাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার এবং শিশুদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
আরও পড়ুন
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • দীর্ঘ অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের রোনালদিনহো!
- • সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন
- • রাজশাহীতে জুয়েলারি দোকানে ২০০ ভরি স্বর্ণ চুরি
- • দেশে উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
- • নেতানিয়াহুর মানসিক সুস্থতায় নিজের অবদানের কথা জানালেন ট্রাম্প
- • ভারতে বসে আবেদন, কেন্দ্র মিলল সংযুক্ত আরব আমিরাতে!
- • যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
